Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 05:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটি। তাদের স্থলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অভ্যন্তরীণ বিরোধের কারণে তাদের দুই জনকেই নিজ নিজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া  সম্প্রতি জেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম হিরু এমপি কর্তৃক শিল্পমন্ত্রী ও বেলাব্-মনোহরদী আসনের নির্বাচিত সাংসদ ও নুরুল মজিদ হুমায়ুন সম্পর্কে প্রকাশ্যে অবমাননাকর বক্তব্য দিলে তা নিয়ে সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়।

(এসএইচআর/এসএএম/১৯ নভেম্বর ২০২০)