Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 13:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বহুজাতিক মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন গ্রহণ শেষ হবে সোমবার, ২৩ নভেম্বর। কোম্পানিটি গত ১৭ নভেম্বর, মঙ্গলবার আইপিও আবেদন শুরু করেছিল।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যু করবে।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে রবির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) রয়েছে ১২ টাকা ৬৪ পয়সা। বিগত ৫ টি নিরীক্ষা আর্থিক প্রতিবেদন অনুযায়ী ভারিত গড় হারে শেয়ার প্রতি লোকসান ১৩ পয়সা।

রবির ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

(ডিএফই/২২ নভেম্বর ২০২০)