Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 18:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চতুর্থবারের সভাপতি কাজী সালাউদ্দিন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) কোভিড-১৯ পরীক্ষা করান কাজী সালাউদ্দিন। এর একদিন পর বুধবার (২৫ নভেম্বর) রাতে ফলাফল হাতে পেয়েছেন বাফুফে সভাপতি। সেই রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ সালাউদ্দিন।

(ডিএফই/২৬ নভেম্বর ২০২০)