Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 22:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: না ফেরার দেশে চলে গেলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

বুধবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টার এ খবর জানিয়েছে।

জানা যায়, হার্ট এটাক হয়েছিল আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলারের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

মাত্র কয়েকদিন আগেই রক্তক্ষরণ জনিত কারনে মস্তিস্কে অস্ত্রপচার করা হয়েছিল। কয়েকদিন হাসপাতালে থাকার পর ডাক্তাররা তাকে পূনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই বুধবার হার্ট এটাক করলেন আর্জেন্টিনাইন এই ফুটবলার। যেখান থেকে আর ফিরলেন না তিনি।
বিশ্বে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

১৯৮৬ সালের বিশ্বকাপে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন ম্যারাডোনা। ১৯৯০ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। সেবার জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করতে হয় তাকে। এছাড়া ইউরোপিয়ান ফুটবল ইতালিয়ান ক্লাব নেপোলির অবিসংবাদিত কিংবদন্তি ছিলেন তিনি।

(ডিএফই/২৬ নভেম্বর ২০২০)