Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 21:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডসের (কিউএস) এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ১১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

গতকাল বুধবার প্রকাশিত এ তালিকায় এবারও দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর অবস্থান ১৩৪তম। গত বছরের র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১৩৫তম। সেই হিসেবে এবার এক ধাপ ওপরে উঠেছে বিশ্ববিদ্যালয়টি।

তালিকার প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।

কিউএস-এর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (২২৮ তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১-৮০ তম), ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (৩৫০-৪০০ তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৪০১-৪৫০ তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট (৪৫১-৫০০ তম), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৫৫১-৬০০ তম)।

(কেএইচকে / ২৬ নভেম্বর ২০২০)