
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কোভিড-১৯ সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধানের সরকারী নির্দেশনা প্রতিপালন না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ইউনিয়নভিত্তিক সমন্বিত কর্মকৌশল অনুযায়ী কোভিড-১৯ সংক্রমন মোকাবলায় মাস্ক বিতরণ করেছে নরসিংদী জেলা প্রশাসন।
সম্প্রতি নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলার সদর, রায়পুরা ও মনোহরদী উপজেলায় মাস্ক পরিধানের সরকারী নির্দেশনা প্রতিপালন না করায় ভ্রাম্যমান আদালাত পরিচালনা করা হয়। এ সময় ২৯ (উনত্রিশ)টি মামলায় অভিযুক্তদের ভ্রাম্যমান আদালতের মাধ্যের বিভিন্ন অংকের অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
এছাড়া নরসিংদী জেলার অধিবাসীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে জেলাব্যাপী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালাকালীন সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের সদস্যগণ।
এক ফেসবুক বার্তায় নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, জনস্বার্থে ও কোভিড-১৯ সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।
(এসএএম/২৯ নভেম্বর ২০২০)