Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড।

গতকাল রবিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৭৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৪ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর, সকাল সাড়ে ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

(কেএইচকে / ৩০ নভেম্বর ২০২০)