Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) সম্পন্ন করেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) এ রেটিং দিয়েছে।

অগ্নি সিস্টেমসের ক্রেডিট রেটিং ঋণমান সার্ভিল্যান্স অনুসারে দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং পেয়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানির ৩০ জুন, ২০২৯ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)।

(কেএইচকে / ৩০ নভেম্বর ২০২০)