Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 21:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকাকে (ভ্যাকসিন) সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

এরফলে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার টিকা ব্যবহারের অনুমোদল দিলো যুক্তরাজ্য।

বুধবার (২ ডিসেম্বর) অনুমোদন দিয়ে মেডিসিনস এবং হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) সরকারকে ফাইজারের টিকা ব্যবহারের সুপারিশ করেছে।

যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানায়, ফাইজারের টিকা কোভিড-১৯ প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর।

অনুমোদন পাওয়ায় জরুরি ব্যবহারের জন্য টিকাটি প্রয়োগ করার অনুমতি পেলো ফাইজার। ফলে উচ্চঝুঁকিতে রয়েছেন, এমন ব্যক্তিদের এটি দেওয়া যাবে এবং টিকা দেওয়ার কিছুদিনের মধ্যেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এমএইচআরএ’র সিদ্ধান্তকে ‘সু-সংবাদ’ আখ্যা দিয়ে বলেন, আগামী সপ্তাহের শুরুতেই আমরা করোনা প্রতিরোধে যুক্তরাজ্য জুড়ে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করব।

ইতোমধ্যে যুক্তরাজ্য টিকাটির চার কোটি ডোজ অর্ডার করেছে। প্রত্যেককে দু’টি ডোজ দেওয়া হবে। এতে সহজেই দুই কোটি মানুষের শরীরে টিকা প্রয়োগ করা যাবে।

ফাইজারের উদ্ভাবিত টিকাটির একটি অগ্রবর্তী পরীক্ষায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৬৫ বছরের চেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে এটি ৯৪ শতাংশ কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশের ৪১ হাজার মানুষ এই পরীক্ষায় সম্পৃক্ত ছিলেন। তাদের অর্ধেককে এই টিকা দেওয়া হয় আর বাকি অর্ধেককে দেওয়া হয় ছায়া ভ্যাকসিন (রোগীরা এটিকে ভ্যাকসিন বিবেচনা করলেও আসলে সেটি ক্ষতিকারক নয় এমন নিরীহ কিছু)।

ফাইজার ছাড়াও ইতোমধ্যে আরেক মার্কিন কোম্পানি মডার্না জানিয়েছে, তাদের উদ্ভাবিত টিকা চূড়ান্ত পরীক্ষায় প্রায় ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক নামক টিকাটিও ৯০ শতাংশের বেশি কার্যকর।

সূত্র: বিবিসি।

(এসএএম/০২ নভেম্বর ২০২০)