Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 02:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘রানা প্লাজা’ ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলায় সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

রোববার ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক আতোয়ার রহমান আগামী ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে দেন।

এবিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন সংবাদমাধ্যমকে জানান, আজকের এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো।

অভিযোগপত্রভুক্তরা হলেন, সোহেল রানার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, সোহেল রানা, রেফায়েতউল্লাহ, উত্তম কুমার রায়, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল হাসান, ফারজানা ইসলাম ও আব্দুল মুত্তালিব।

এছাড়া অভিযোগপত্র থেকে ৬ জনের নাম বাদ দিয়েছে আদালত।  এই মামলা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন, আলী খান, এটিএম মাসুদ রেজা, সাজ্জাদ হোসেন, মর্জিনা বেগম, আবুল বাশার ও আমিনুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১৩৫ জন নিহত হন। নিহত শ্রমিকদের মধ্যে ২৯১ জনের লাশ শনাক্ত করা যায়নি।  ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হন ১ হাজার ৫২৪ জন। ধসের পর প্রাথমিক ভাবে ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।

(এসএএম/ ২১ মে ২০১৭)