Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 14:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। অভিনয় ও সংসার একসঙ্গেই সামলাচ্ছেন এই অভিনেত্রী। তবে সবকিছু ছাপিয়ে এবার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে শিল্পী শেঠির। মুম্বাই শহরের ওরলিতে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করছেন তিনি।

রেস্টুরেন্ট চেইন বাস্টিয়ানের সহ-মালিক হয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ডেকোরেশনের কাজ। শিগগিরই আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করতে যাচ্ছেন শিল্পা শেঠি।

উদ্বোধনের আগে গত শুক্রবার রাতে সেখানে বন্ধু রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রা। তবে এই অভিনেত্রীর নতুন রেস্টুরেন্টটির উদ্বোধন ঠিক কবে হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

(ডিএফই/০৬ ডিসেম্বর ২০২০)