Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 23:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ঝিনাইদহ প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  রাষ্ট্রপতি ভিডিপি সেবা পদক প্রাপ্ত মিরাজ জামান রাজের এর উপর হামলার ঘটনায় ঝিনাইদহ আদালতের মাধ্যমে সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তিনি এজাহাভুক্ত সকল  আসামীদের গ্রেফতার, সুষ্ঠু ও নিরেপক্ষ তদন্ত এবং নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

ঝিনাইদহ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিরাজ জামান রাজ বলেন, উক্ত মামলায় (ঝিনাইদহ থানার মামলা নং ০৩, তারিখ: ০১/১২/২০২০ (ঝি জি আর-৪৯৪/২০) হুকুমের আসামী হিসেবে ১ নং আসামী ঝিনাইদহ  শহরের ০৩ নং পানির ট্যাংকি পাড়া নিবাসী ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য মোস্তাকিম মনির এছাড়াও আসামীদের মধ্যে রয়েছে তারই  পিএস খ্যাত একই এলাকার মোঃ রকি, মোঃ শাকিল রায়হান,  মোঃ সোহাগ হোসেন, মো: পারভেজ  ও হামদহ খন্দকার পাড়ার বাসিন্দা খন্দকার হাসিন সাহাদ জোহান।

তিনি আরো বলেন, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হওয়ার পরও গত ০৩ দিনেও মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপক্টের (নিরস্ত্র) মোঃ আব্দুল হাই আসামী গ্রেফতার না করে বরং গত ২ ডিসেম্বর তারিখে আমাদের বাড়িতে উপস্থিত হয়ে আমার বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করেছেন। তিনি উচ্চসরে আমি কেন এত বড় মানুষের নামে মামলা করেছি জানতে চেয়েছেন। তিনি আমার বাবা ও আমাকে মামলা মিঠিয়ে নিতে বলেন। আমি আসামী গ্রেফতারের কথা বললে তিনি বলেন দেখা যাক আসামীরা জামিনও নিতে পারে। সর্বোপরি তার এহেন কার্যক্রম আমাকে হয়রানী ও পক্ষপাতমূলক আচরণের বহিঃপ্রকাশ।

পুলিশ জনগণের বন্ধু, মানবিক পুলিশের এরকম আচরণ আমাদের কারোরই কাম্য নয়। এই ঘটনার পর এখন পর্যন্ত কোন আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা বিভিন্নভাবে হুমকি-দমকিসহ মামলা তুলে আমার ও আমার পরিবারের উপর চাপ প্রয়োগ করছে। এখন আমার উপর পুনরায় হামলা হতে পারে বলে আমি প্রচন্ড নিরাপত্তাহীনতা অনুভব করছি।  তিনি সংবাদ সম্মেলনে মাধ্যমে সকল আসামীদের গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও তার ও তার পরিবারের জানমালের নিরাপত্তার দাবী জানান।

(এসএইচআর/০৬ ডিসেম্বর ২০২০)