Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

রাজবাড়ী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। এতে নদী পারের অপেক্ষায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে রোববার রাত ১২টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার কারণে মধ্যরাত থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

এখন দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে। এ রুটে বর্তমানে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

(এমআর/এসএএম/০৭ ডিসেম্বর ২০২০)