Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে অনিয়ম খুঁজে পাওয়ায় তা বাতিল করা হয়েছে। গত ১০ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

গতকাল রবিবার অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তথ্যটি নিশ্চিত করে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়েছে এবং শিগগিরই সংশ্লিষ্টদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেয়া হবে।

গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. কাউছার। কিন্তু নির্বাচনী আচরণ বিধি লংঘন ও প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলাও করেছিল ইসি। যদিও বর্তমানে তিনি জামিনে আছেন।

উপনির্বাচনে আগের রাতে ব্যালটে সিলমারাসহ নানা অনিয়মের অভিযোগ তদন্ত করে সেগুলোর প্রমাণ পায় ইসির একটি কমিটি। তদন্ত কমিটির সদস্যরা হলেন- ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার সাহা, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুজ্জামান তালুকদার ও ইসি উপসচিব মো. শাহেদুন্নবী চৌধুরী।

(কেএইচকে / ০৭ ডিসেম্বর ২০২০)