Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 01:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল ১১ ঘণ্টা পর স্বাভাবিক গতিতে চালু হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় প্রাথমিকভাবে করবী ও কুমারী নামের দুইটি ফেরি শরীয়তপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হরিণাঘাট-শরীয়তপুরের নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল ৭ ডিসেম্বর সোমবার রাত ১টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

জানা গেছে, রাতে মেঘনায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসির চাঁদপুর হরিনাঘাটের ম্যানেজার মো. ফয়সাল আহমেদ জানান, কুয়াশার ঘনত্ব বাড়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব যখন কমে, তখন পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

(এমএ/কেএইচকে / ০৮ ডিসেম্বর ২০২০)