Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 01:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের টাঙ্গাইল শাখার অধীনে দেলদুয়ার উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের ময়মনসিংহ জোনপ্রধান বসির আহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ এবং সমাজসেবক মো. ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের টাঙ্গাইল শাখাপ্রধান মোহাম্মদ মেজবাহ উদ্দিন। আগতদের ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মো. হাবীবুর রহমান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসএএম/০৮ ডিসেম্বর ২০২০)