Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 06:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আফগানিস্তানে তালেবানদের হামলায় কমপক্ষে ২০ পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-মধ্য অঞ্চলের কয়েকটি জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির জাবুল প্রদেশের গভর্নর বিসমুল্লাহ আফগানমাল জানিয়েছেন, শাহ জই জেলার চিনো ও ঘুলাম রাবাত এলাকায় তালেবানরা পুলিশের ওপর হামলা চালায়।

তিনি বলেন, ‘আমাদের কাছে এই মুহূর্তে যে তথ্য এসেছে, তাতে দেখা যাচ্ছে ২০ পুলিশ সদস্য শহীদ হয়েছে এবং আরো ১০ জন আহত হয়েছে।’

আফগানমাল জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৪ জনেরও বেশি তালেবান যোদ্ধা আহত ও নিহত হয়েছে। এছাড়া জাবুলের দাই চোপান জেলায় পুলিশের সঙ্গে তালেবানদের লড়াই চলছে। সেখানে হতাহতের সংখ্যা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

জাবুল গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, দাই চোপান এবং যেখানে পুলিশের ওপর হামলা হয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

(ইউএম/ ২১ মে ২০১৭)