Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 18:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বর্ণবাদ কাণ্ডের কারণে একদিন পিছিয়ে যাওয়া প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও ইস্তানবুল বাসাকসেহির এর মধ্যকার ম্যাচটি অবশেষে বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ঘরের মাঠে তুরস্কের ক্লাবটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নেইমার-এমবাপ্পেরা। হ্যাটট্রিক করেছেন নেইমার দ্য সিলভা। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।

এই জয়ে ‘এইচ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পিএসজি। ৬ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধান পিছিয়ে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে নকআউট পর্বের টিকিট পেয়েছে আরবি লাইপজিগ।

ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটে লিড নেয় পিএসজি। এ সময় গোল করেন নেইমার। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। ৪২ মিনিটে পেনাল্টি থেকে এমবাপে গোল করলে ব্যবধান হয় ৩-০।

বিরতি থেকে ফিরেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। ৫০ মিনিটে গোলটি করেন তিনি। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের পাঁচ ম্যাচে মাঠে নেমে ষষ্ঠ গোল করলেন তিনি। ৫৭ মিনিটে বাসাকসেহির মেহমেদ তোপাল একটি গোল শোধ দেন। এর ৫ মিনিটের মাথায় নেইমার-ডি মারিয়ার বোঝাপোড়ায় দারুণ একটি গোল করেন এমবাপ্পে। তাতে ৫-১ গোলে এগিয়ে যায় ফ্রান্সের ক্লাবটি।

এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাসাকসেহির ও ম্যানচেস্টার ইউনাইটেড।

(কেএইচকে / ১০ ডিসেম্বর ২০২০)