Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 00:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বহুজাতিক মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির আইপিও লটারি ড্র সম্পন্ন হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহের অনুমোদন পাওয়া রবি গত ১৭ নভেম্বর আইপিওর সাবস্ক্রিপশন শুরু করে। শেষ করে ২৩ নভেম্বর।

এই সময় রবি’র আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীরা মিলে আইপিওতে ২ হাজার ২২৭ কোটি টাকার আবেদন করেছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫৮৭ কোটি টাকার ও সাধারণ বিনিয়োগকারীর ৬৪০ কোটি টাকার আবেদন করেছে। যা নির্ধারিত আবেদনের চেয়ে ৫ দশমিক ৭৪গুন বেশি।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে  আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

লটারির ফলাফল ডাউনলোড করুন:

নাম

Stock Exchange TREC No. / M.Bank SL No.

ডাউনলোড

Residents Bangladeshi

ডাউনলোড

Affected small investors(ASI)

ডাউনলোড

Non-Residents Bangladeshi

ডাউনলোড

All Eligible Investors (Pro-rata Allotment)

(কেএইচকে / ১০ ডিসেম্বর ২০২০)