Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 00:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (আইটিসি)। এজিএমে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত নগদ ৫ শতাংশ ও সমস্ত শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক (বোনাস) ডিভিডেন্ড অনুমোদন করেছেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ২০২০) সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এই এজিএম অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আইটিসির চেয়ারম্যান লিম কিয়াহ মেং। এছাড়া এজিএমে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কাজী সাইফুদ্দিন মুনির, স্বতন্ত্র পরিচালক মোঃ ওয়ালুজ্জামান এফসিএ এবং মোঃ হকফুল শেখ, পরিচালক (ব্যবসায়) ওসমান হায়দারসহ অন্যান্য পরিচালক, কোম্পানিটির প্রধান হিসাব কর্মকর্তা (সিএফও) শ্যামল কান্তি কর্মকার এবং কোম্পানি সচিব অনিন্দ্য সরকার এফসিএস উপস্থিত ছিলেন।

(এসএএম/১০ ডিসেম্বর ২০২০)