Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘বিশ্বকে কমলা করুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। এ  উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় বাংলার নারীদের সংবর্ধনা অনুষ্ঠান করা হযেছে।

বুধবার জেলা প্রশাসক নরসিংদী’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানটি।

দিবসটি উদযাপন উপলক্ষে এক আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

অনুষ্ঠানে মহান বিজয়ের মাসে প্রধান অতিথি সৈয়দা ফারহানা কাউনাইন  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেওয়া সকল শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।

উল্লেক্য, বিশ্বে নারী নির্যাতন প্রতিরোধ, নারীর উন্নয়ন এবং সর্বোপরি নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।

দিবসটিতে নরসিংদী জেলায় ০৫(পাঁচ) টি বিশেষ ক্যাটাগরিতে ০৫(পাঁচ) জন জয়িতা নির্বাচন করে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথি শ্রেষ্ঠ জয়িতাদের সাধুবাদ জানিয়ে তার বক্তৃতায় নারীর অধিকার প্রতিষ্ঠায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনস্বীকার্য অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, সত্যিকার অর্থে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র নারীর অধিকার নয় মানবাধিকারের বিষয়ে সমানভাবে গুরুত্বারোপ করতে হবে। নারীদের সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে কারন শিক্ষাই মানব মুক্তির ধারক ও বাহক। সুশিক্ষা, ধর্মীয় অনুশাসন ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নারীকে বিজয়ী হতে এবং সারা বিশ্বকে আলোকিত করতে সকল নারীর প্রতি উদ্বাত্ত আহবান জানান তিনি।

(এসএএম/১০ ডিসেম্বর ২০২০)