Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 03:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলংকার কুমিল্লাবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে ডায়মন্ড ওয়ার্ল্ডের স্থায়ী শোরুম এখন কুমিল্লাতে।

গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নগরীর কান্দিরপাড়ের কিউআর টাওয়ার তৃতীয় তলায় স্বাস্থ্য বিধি মেনে স্থানীয় জনপ্রতিনিধিগণ, প্রশাসনের কর্তাব্যক্তি, ব্যবসায়ী নেতা, গণমাধ্যম কর্মী ও আগত শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে নতুন শোরুমটির উদ্বোধন করেন এফবিসিসিআই এর ভাইস-প্রেসিডেন্ট, ডায়মন্ডওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা ।

উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে দেশের জুয়েলারী জগতের প্রথম ISO CERTIFIED প্রতিষ্ঠানটি দিচ্ছে ডায়মন্ড জুয়েলারির এর উপর ২৭% ডিস্কাউন্ট এছাড়া প্রথম ১০০ জন ক্রেতা পাবেন শর্ত সাপেক্ষে আকর্ষনীয় ডায়মন্ড উপহার এবং সকলের জন্য আকর্ষনীয় রাফেল ড্র।

উদ্বোধনী অনুষ্ঠানে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার বলেন, বিভিন্ন সময়ে আমরা কুমিল্লা শহরে মেলার আয়োজন করে ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি তাই কুমিল্লাবাসীর আগ্রহের কথা বিবেচনা করেই এই শোরুম ওপেন করেছি। আশা করছি গহনা ক্রয়ের জন্য এই জনপদের মানুষকে কষ্ট করে আর ঢাকা মুখী হওয়া লাগবে না। আমরা সকলের সহযোগিতায় কুমিল্লা বাসীর জন্য শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করব।

ডায়মন্ড জুয়েলারি এর উপর ২৭% ডিস্কাউন্ট চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ডায়মন্ড ওয়ার্ল্ডের কুমিল্লা শাখায়।

(কেএইচকে / ১৩ ডিসেম্বর ২০২০)