Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 00:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিশৃংখলা ইস্যুতে সরকার এমনি এমনি হস্তক্ষেপ করবে না। তবে এর বিদেশি শেয়ারহোল্ডার ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) আপত্তি তুললে ব্যাংকটিতে হস্তক্ষেপ করা হবে।

সৌদি আরবের জেদ্দায় আইডিবির সম্মেলন থেকে ফিরে এসে অর্থমন্ত্রী এক প্রশ্নের জবাবে রোববার সচিবালয়ে এ তথ্য জানান।

সম্প্রতি ইসলামী ব্যাংকের বোর্ড সভায় বিশৃংখলা দেখা দিয়েছে- এ কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তো এখন মারামারি চলছে। তবে এটা বোর্ডের বিষয়। এ ব্যাপারে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।

“তবে এর বিদেশি পার্টনার আইডিবি যদি সরকারের কাছে অভিযোগ করে, সেক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে।”

প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, সম্প্রতি ইসলামী ব্যাংকে থাকা সাড়ে ৭ শতাংশ শেয়ারের মধ্যে প্রায় ৫ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আইডিবি। বিষয়টি ইতোমধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদেও অনুমোদন হয়েছে।

সে হিসেবে বিদেশি ব্যাংকটি ইসলামী ব্যাংকে থাকা ১২ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৫৮৫টি শেয়ারের মধ্যে ৭২ ভাগ তথা প্রায় ৩০০ কোটি টাকার শেয়ার ছেড়ে দিচ্ছে।

 

(ইউএম/ ২১ মে ২০১৭)