Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 22:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তথ্য জানান।

তিনি জানান, এই সিটিতে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ ২৭ জানুয়ারি। সাধারনণ ওয়ার্ড ৩০, ৩৭, ৪০ এবং সংরক্ষিত ওয়ার্ড ৬ এর প্রার্থীর মৃত্যুর কারনে এসব ওয়ার্ডে পুনরায় তফসিল হবে, তবে যারা প্রার্থী আছেন তারা বহাল থাকবেন। তাদের আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না। ভোটগ্রহণ একসাথে ২৭ জানুয়ারিতে হবে।

ইসি সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ এপ্রিল চসিকে ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ ছিল ২০২০ সালের ৫ আগস্ট পর্যন্ত। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার কথা ছিল। কিন্তু মহামারী করোনার কারণে সময় বাড়িয়ে পরবর্তী ১৮০ দিনের মধ্যে এই সিটির ভোট করার সিদ্ধান্ত নেয় কমিশন।

২৯ মার্চ চসিকে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। করোনা, পাহাড়ি ধস এবং অতিবৃষ্টির কারণে ২১ মার্চ ভোট স্থগিত করে ইসি। ভোটে বৈধ ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

(কেএইচকে / ১৫ ডিসেম্বর ২০২০)