Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 14:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও বলিউডের পরিচিত মুখ মাহিরা খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত রবিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

মাহিরা খান জানিয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন এবং গত কয়েক দিন যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের তিনি অবগত করেন। সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এটা কঠিন, কিন্তু দ্রুতই সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।

শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হওয়া মাহিরার ওই পোস্টের মন্তব্যঘরে ভক্ত ও সহকর্মীরা তার সুস্থতা কামনা করেছেন। বলিউড অভিনেত্রী মৌনী রায়সহ অনেক পাকিস্তানি তারকা মাহিরার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

(কেএইচকে / ১৫ ডিসেম্বর ২০২০)