Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 04:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানীর তেজগাঁওয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৩তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, বদিউর রহমান, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ আমির উদ্দিন পিপিএম।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, এস. এম. জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী এবং মোঃ মাহ্মুদুর রহমান।

অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাদিম, কাজী মাহমুদ করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলমসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। নতুন শাখা ব্যবস্থাপক একেএম তৌহিদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

(কেএইচকে / ১৭ ডিসেম্বর ২০২০)