Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলগেটে বাস ও ট্রেনের মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১জন। ঘটনাস্থলেই মারা গেছেন ১০ জন, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন আরও একজন। এছাড়া গুরুতর আহত অন্য ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, হিলি থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীর দিকে যাচ্ছিল। জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মুহূর্তেই বাসটি দুমড়ে মুছড়ে যায়। নিহত ও আহত সবাই বাসের যাত্রী।

উদ্ধার তৎপরতায় জড়িত থাকা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার কারণ বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে আমরা যেটুকু ধারণা করতে পারছি তা হলো, ঘন কুয়াশার কারণেই এই ঘটনা ঘটেছে। বাসের চালক হয়তো ট্রেনটি ঠিকমতো দেখতে পাননি। তাছাড়া এই ক্রসিংয়ে কোনো গেটম্যানও ছিলো না।

(কেএইচকে / ১৯ ডিসেম্বর ২০২০)