Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জয়পুরহাট সদরের পুরানপৈল রেলগেটে বাস ও ট্রেনের সংঘর্ষে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। কতক্ষণ নাগাদ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছাবে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পাঁচবিবি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি বাস পুরানাপৈল রেলগট অতিক্রমকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন ওই বাসকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। তাদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসক শরিফুল ইসলাম, খবর পেয়ে পুলিশ সুপার সালাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে রেল কর্তৃপক্ষের কাউকে এখনো ঘটনাস্থলে দেখা যায়নি।

(কেএইচকে / ১৯ ডিসেম্বর ২০২০)