Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি।

গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) রাতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দারুণ হেডে গোল করে এই মাইলফলক স্পর্শ করলেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে জর্দি আলবার ক্রস থেকে আবার বল পান তিনি। আর সেই সুযোগেই হেডে জাল কাঁপান, নাম লেখান পেলের পাশে।

স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৪ সালের মধ্যে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। মেসি এখন পর্যন্ত দেশের হয়ে একটি বিশ্বকাপ জিততে না পারলেও বার্সেলোনার প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন।

ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছুঁতে মেসির বরং লেগেছে দুই মৌসুম কম। ১৭ মৌসুমেই ৬৪৩ গোলের মাইলফলক ছুঁয়েছেন বার্সার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

মেসি বার্সেলোনার হয়ে প্রথম গোল করেছিলেন ২০০৫ সালে। পেলের রেকর্ড ছুঁতে তার লাগলো ৭৪৮ ম্যাচ। আগের ম্যাচেই অবশ্য সুযোগ পেয়েছিলেন। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

(কেএইচকে / ২০ ডিসেম্বর ২০২০)