Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 21:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

গতকাল রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত আলাউদ্দিন ছাত্রবৃত্তি ও অভিনন্দন পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

এস কে সুর চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে আমাদেরকে আরও উদ্যোগী হতে হবে। দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো প্রতিবছর দেশের হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে আসছে। এর মাধ্যমে এসব শিক্ষার্থীদের পড়াশুনার পথ সুগম হচ্ছে।

তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে তাদের সৃজনশীলতা বাড়বে। এজন্য ব্যাংকিং খাতে এই বৃত্তি প্রদানকে আমরা সবসময় উৎসাহিত করে আসছি।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন করতে হবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী ও ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান।

সমিতির চেয়ারম্যান গাজী সাইফুর রহমানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মো. রজব আলী।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর মেধাবী সন্তানদের মধ্যে ৯ম বারের মতো আলাউদ্দিন ছাত্র বৃত্তি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি। চলতি বছরে প্রাথমিক, জুনিয়র, এসএসসি এবং এইচএসসির ৫৪৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

(এসএএম/ ২২ মে ২০১৭)