Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 21:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালা অনুসারে ২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর ২০২০) জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলার সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিশেষ সভা এবং ২০২০-২১ অর্থবছরের শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবরেটরি যন্ত্রপাতি/সামগ্রী বিতরণের জন্য প্রতিষ্ঠান নির্বাচন সংক্রান্ত সভায় এ নির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় জেলা প্রশাসক করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বিদ্যালয়সমূহে সরকারি সিদ্ধান্তের আলোকে এবং সরকারি নীতিমালা অনুসারে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়ে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রধান শিক্ষকদের শিক্ষার্থীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার কথা বিশেষভাবে উল্লেখপূর্বক সরকারি সিদ্ধান্ত ও নীতিমালা অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করার পরামর্শ দেন। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবরেটরি যন্ত্রপাতি/সামগ্রী বিতরণের জন্য প্রতিষ্ঠান নির্বাচন সংক্রান্ত সভায় সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত স্কুলগুলোর সার্বিক মানোন্নয়নে পর্যাপ্ত ল্যাবরেটরি যন্ত্রপাতি/সামগ্রী বিতরণে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এসএএম/২২ ডিসেম্বর ২০২০)