Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 02:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবর্তা: সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৬ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে ইপিএস হয়েছে ০৭ পয়সা।

হিসাব বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২৪ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ৯ মাসে ইপিএস হয়েছে ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৩ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির এনএভি হয়েছে ১২ টাকা ৫৫ পয়সা।

(কেএইচকে / ২৩ ডিসেম্বর ২০২০)