Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 18:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবর্তা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত আয়োজিত টি-টেন লিগের চতুর্থ আসর শুরু হবে ২০২১ সালের ২৮ জানুয়ারি।

গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) আট দল নিয়ে হয়ে গেলো প্লেয়ার্স ড্রাফট। যেখানে সুযোগ পেলেন ৬ বাংলাদেশী ক্রিকেটার। তারা হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মুক্তার আলি এবং মেহেদী হাসান।

মারাঠা অ্যারাবিয়ান্সের দিকে টাইগার ফ্যানদের নজর একটু বেশিই থাকবে। কারণ এই দলে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার- মোসাদ্দেক, তাসকিন এবং মুক্তার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আইকন হিসেবে থাকছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। এছাড়াও খেলবেন মোহাম্মদ হাফিজ, লওরি ইভান্সদের মতো তারকারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেধে দেয়া ফিটনেস মার্ক তুলতে ব্যর্থ হয়ে সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জায়গা পাননি নাসির হোসেন। এজন্য আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরে এই অলরাউন্ডারের। তবে পুনে ডেভিলস তাকে দলে ভিড়িয়ে নতুন করে নিজেকে প্রমানের সুযোগ দিলেন।

বাংলাদেশের মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন আফিফ এবং মেহেদী। সাম্প্রতিক সময়ে ফর্মে আছেন এই দুই টাইগার অলরাউন্ডার। আইকন হিসেবে আছেন শ্রীলঙ্কার পেসার ইসুরু উদানা। এছাড়াও খেলবেন জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচারদের মতো ক্রিকেটাররা।

(কেএইচকে / ২৪ ডিসেম্বর ২০২০)