Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 21:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবর্তা ডেস্ক: আগামী বছর ইন্দোনেশিয়ায় অনুর্ধ্ব-২০ এবং পেরুতে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু মহামারি করোনাভাইরাসের জেরে বৈশ্বিক টুর্নামেন্ট দুটি যথাসময়ে আয়োজন করতে চায় না ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলছে, স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্ট দুটি ২০২৩ সালের আগে আয়োজন করা সম্ভব নয়।

অন্যান্য সবকিছু আগের মতো স্বাভাবিক হলেও করোনার কারণে ভ্রমণ এবং আবাসন খাতে নিষেধাজ্ঞা এখনও কাটেনি। বিশ্বকাপ স্থগিত করার পেছনে এটাকেই মূল কারণ হিসেবে তুলে ধরছে ফিফা। এমন ক্রান্তিকালে একসাথে এতোগুলো মানুষের থাকা-খাওয়া, যাতায়াত, নিরাপত্তা নিশ্চিত করা খুবই কঠিন বিষয়।

এক বিবৃতিতে ফিফা জানায়, মহামারি করোনাভাইরাসের কারণে স্পোর্টিং ইভেন্টগুলো আয়োজনের চেষ্টা অব্যাহত আছে। আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও শেষ হয়নি। বিশ্ব পরিস্থিতিও ক্রান্তিকাল পার করছে। মূলত এজন্যই টুর্নামেন্ট দুটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। এমনকি ২০২৩ সালের আগে না। আমরা আয়োজক দেশগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখবো।

করোনার কারণে এর আগে ২০২০ সালের ‘ইউরো’ এবং ‘কোপা আমেরিকা’ স্থগিত করা হয়। আগামী বছরের জুনের পর টুর্নামেন্ট দুটির ভবিষ্যত নির্ধারণ করা হবে। শুধু তাই নয়, আফ্রিকান নেশনস কাপ স্থগিত আছে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত।

(কেএইচকে / ২৭ ডিসেম্বর ২০২০)