Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 20:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবর্তা ডেস্ক: আগামী বছর নতুন নিরাপত্তাসুবিধা যুক্ত করতে পারে ফেসবুক। যারা ফেসবুকের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বেগে থাকেন, তাদের জন্য অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা হিসেবে নিরাপত্তা টোকেনের মোবাইল সমর্থনসুবিধা যুক্ত হবে।

ফেসবুকের নিরাপত্তা পলিসির প্রধান নাথানিয়েল গ্লেইসার এ তথ্য দিয়েছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এক্সিওএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী বছর থেকে ‘প্রটেক্ট সিকিউরিটি’ প্রোগ্রামটিকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের জন্য ব্যবহারের সুযোগ দেবে ফেসবুক। সুবিধাটি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন ক্ষেত্রের তারকারা ব্যবহার করতে পারবেন।

ফেসবুক প্রটেক্টের অধীনে রয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা ছাড়াও হ্যাকিং–প্রচেষ্টা হলে রিয়েল টাইমে জানার সুবিধা থাকবে। এত দিন পর্যন্ত এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, সরকারি সংস্থা, নির্বাচন কর্মকর্তা ও নীল টিক (ব্লু ব্যাজ) পাওয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

(কেএইচকে / ২৭ ডিসেম্বর ২০২০)