Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 18:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: একসঙ্গে তিন ফরম্যাটে বিশ্বের সেরা অলরাউন্ডারের কৃতিত্ব গড়া বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে। ২৭ ডিসেম্বর, রোববার বাংলাদেশ সময় দুপুর ৩ টার কিছুক্ষণ পর আইসিসি বিগত দশকের সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করে। একাদশে সাকিবই একমাত্র বাংলাদেশি। এ ছাড়া এশিয়া থেকে তিনি ছাড়া আছেন আরও ৪ জন ক্রি

কেটার। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তানের কোনো ক্রিকেটার নেই একাদশে।

দশক সেরা এই ওয়ানডে একাদশে আইসিসির পূর্ণাঙ্গ সাত দেশ থেকে জায়গা পেয়েছেন ১১ জন ক্রিকেটার। সবচেয়ে বেশি তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত থেকে। এরপর আছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে দু’জন করে ক্রিকেটার। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলংকা থেকে জায়গা করে নিয়েছেন একজন করে ক্রিকেটার।

(ডিএফই/২৭ ডিসেম্বর ২০২০)