Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 16:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১৯ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) পুরস্কার অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে ব্যাংকটি যুগ্মভাবে প্রথম রানারআপ পুরস্কার অর্জন করেছে।

‘দ্যা ইনস্টিটিউট অব অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলঙ্কা’ ডিজিটাল প্ল্যাটফর্মে হাইব্রিড মডেলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্কভুক্ত সব সিএ ইনস্টিটিউট অংশ নেয়। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) অডিটরিয়াম থেকে বাংলাদেশের পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো জুমের মাধ্যমে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আইসিএবির মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।

শাহজালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী ও সিএফও মো. জাফর ছাদেক, সাফা’র সহ-সভাপতি একেএম দেলোয়ার হোসেনের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সভাপতি মোহাম্মদ ফারুক, আইসিএবির কাউন্সিল সদস্য মোহাম্মদ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

(এসএএম/২৭ ডিসেম্বর ২০২০)