Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 16:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

কোম্পানিটি সোমবার (২৮ ডিসেম্বর) সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে ডিভিডেন্ড পাঠিয়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন এবং ডিভিডেন্ড ওয়ারেন্টের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে।

৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরে বিডিকম অনলাইন ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

(কেএইচকে / ২৮ ডিসেম্বর ২০২০)