Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 08 Nov 2026 11:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নানামাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকদের বৈচিত্র্যতা দেখিয়েছেন টিভি পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এবার তারা আসছেন একেবারেই ভিন্ন ও নতুন চরিত্রে। এবার দুই তারকাকে দেখা যাবে গান গাইতে! কণ্ঠশিল্পী হয়ে আসছেন তারা।

তাও আবার সেটি পথশিল্পী। এলাকায় হেঁটে হেঁটে মানুষদের গান শোনানোই তাদের কাজ! এমন এক ভিন্ন মাত্রার গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন মহিদুল মহিম। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই নাটকটির নাম ‘শিল্পী’।

এতে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর চরিত্র প্রসঙ্গে নির্মাতার বর্ণনা এমন, নিশো-মেহজাবীন দু’জনেই কণ্ঠশিল্পী। তারা একই এলাকার রাস্তায়-রাস্তায় গান গেয়ে বেড়ান। নিশো ছেলে ও মেয়ে, দুই কণ্ঠেই গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করতে পারেন। সেজন্য তার জনপ্রিয়তাও বেশি। সে হিসেবে মেহজাবীনের শ্রোতা একটু কম। এসব নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। গল্পে বাঁক নেয় নতুন কিছুর।

নির্মাতা আরও জানান, গল্পের শেষের দিকে দেখা যাবে, কোনও এক কারণে একটা সময় নিশো আর মেয়েদের মতো করে গাইতে পারছেন না। শুরু হয় গল্পের নতুন ক্রাইসিস।

জানুয়ারির মাঝামাঝিতে সিএমভির ইউটিউব চ্যানেলসহ শিল্পী নাটকটি প্রচার হবে আরটিভির পর্দায়।

(কেএইচকে / ২৮ ডিসেম্বর ২০২০)