Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 00:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পর্যটন ও স্থানীয় শিল্পের বিকাশে যাবতীয় ব্যাংকিং সেবা নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যাত্রা শুরু করলো এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড।

রোববার (২৭ ডিসেম্বর) শহরের ট্রেড লিংক সেন্টারে এ শাখার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের এডিসি (জেনারেল) মো. আমিন আল পারভেজ ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক সমাজের সর্বস্তরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে প্রযুক্তিনির্ভর নানা সেবার প্রসার ঘটাচ্ছে। কক্সবাজারের এই শাখার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে অর্থায়নসহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে। এছাড়া এই অঞ্চলের ক্ষুদ্র, মাঝারি ও বড় সব ধরনের শিল্পের উন্নয়নের সঙ্গে থাকবে ব্যাংকটি। আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরও বলেন, এই মহামারির সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশাপাশি এনআরবিসি ব্যাংক কৃষকদের পাশেও থেকেছে।

অনুষ্ঠানে ব্যাংকের কক্সবাজার শাখার ব্যবস্থাপক রফিকুল হায়দার চৌধুরীসহ গ্রাহক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

(এসএএম/২৯ ডিসেম্বর ২০২০)