Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 18:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: করোনাভাইরাসই শেষ নয়, সামনে আরো বড় মহামারি আসতে পারে বলে সতর্ক করে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) সংস্থাটির জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান সাংবাদিকদের বলেছেন, বর্তমান মহামারি একটি সতর্কবার্তা।

তিনি স্বীকার করেন, এই মহামারি খুবই মারাত্মক রূপ নিয়েছে। এটি খুব দ্রত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু এটিই অনিবার্যভাবে শেষ নয়।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান ভাইরাসটি খুবই ছোঁয়াছে এবং এর কারণে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু অন্য যে রোগগুলো আসছে তার তুলনায় এই ভাইরাসে মৃত্যুহার যুক্তিসংগতভাবে কম।

রায়ান আরও বলেন, ভবিষ্যতে আরো মারাত্মক পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি নেয়া প্রয়োজন।

(কেএইচকে / ২৯ ডিসেম্বর ২০২০)