Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আমরা টেকনোলজিস লিমিটেড।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর ২০২০) দুপুরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এজিএমটি সম্পন্ন হয়।

সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সংযুক্ত ছিলেন। এসময় শেয়ারহোল্ডাররা তাদের মতামত, মন্তব্য ও প্রশ্ন উপস্থাপন করেন।

সভায় অন্যান্যের সাথে সংযুক্ত ছিলেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ আহমেদ, পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ, পরিচালক ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোঃ সহিদুল ইসলাম, গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রধান অর্থ কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান এবং কোম্পানি সচিব সৈয়দ মনিরুজ্জামান।

সভার আলোচ্যসূচিগুলো শেয়ারহোল্ডারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা ২০১৯-২০২০ সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন।

(এসএএম/৩০ ডিসেম্বর ২০২০)