
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলমান কোভিড–১৯ পরিস্থিতিতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইলের মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিশ্বায়ন এবং তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন ও বিকাশের ফলে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য মডেল এবং অর্থনৈতিক লেনদেনের প্রেক্ষাপট ও গতিপ্রকৃতি প্রতিনিয়ত দ্রুত পরিবর্তিত হচ্ছে৷ পুঁজিবাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেএে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে তাল মিলিয়ে মোবাইল লেনদেনও বৃদ্ধি পেয়েছে।
২০২০ সালে পুঁজিবাজারে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪৯ হাজার ১৫১ জনে উন্নীত হয়৷ আলোচ্য সময়ে মোবাইলের মাধ্যমে বিনিয়োগকারীরা মোট ৬৩ লাখ ১৪ হাজার ৬৯টি আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ৪৯ লাখ ৩৫ হাজার ২৪৭টি আদেশ কার্যকর হয়৷
(এসএএম/০২ জানয়ারি ২০২১)