
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: মুজিব শতবর্ষ উপলক্ষে যশোরের বেনাপোলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
শনিবার বিকেলে বেনাপোল সোনালী ব্যাংকের সামনে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল আলমের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস, আওয়ামীলীগ নেতা আজিবার রহমানসহ নেতৃবৃন্দ।
(এমআই/এসএএম/০২ জানুয়ারি ২০২১)