Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 18:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে।

সোমবার সকালে দেশটির অক্সফোর্ড শহরের চার্চিল হাসপাতালে ৮২ বছর বয়স্ক ব্রায়ান প্লিংকারের বাহুতে টিকা দিয়ে এ টিকার উদ্বোধন করা হয়।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এর মধ্যেই এ টিকার জন্য সব মিলিয়ে ৩০০ কোটিরও বেশি ডোজের অর্ডার পাওয়া গেছে। বাংলাদেশও এ টিকাটিই কেনার প্রক্রিয়া শুরু করেছে। খবর বিবিসির।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি অন্যান্য করোনাভাইরাস টিকার চেয়ে সহজে সংরক্ষণ ও বহন করা যায়, আর দামেও অন্যান্য টিকার চেয়ে সস্তা- তাই এটির ব্যাপারে বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি হয়েছে।

জানা যায়, শিম্পাঞ্জিদের সংক্রমিত করতে পারে এমন একটি সাধারণ ঠান্ডা-জ্বরের ভাইরাসের মধ্যে জিনগত পরির্তন এনে এই টিকাটি তৈরি করা হয়েছে। এটিকে এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে এটি মানবদেহে সংক্রমণ ঘটাতে না পারে এবং এর মধ্যে রয়েছে করোনাভাইরাসের মূল নকশার একটি অংশ, যা কিনা ‘স্পাইক প্রোটিন’ নামে পরিচিত।

যখনই এই মূল নকশাটিকে শরীরে প্রবেশ করানো হয় তখনই সেটি মানবদেহে স্পাইক প্রোটিন তৈরি করতে শুরু করে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তখন এটিকে একটি হুমকি হিসেবে চিহ্নিত করে এবং এটিকে ধ্বংস করার চেষ্টা করে। পরবর্তীতে যখন ওই ব্যক্তি আসল ভাইরাসে আক্রান্ত হবে, তখন তার শরীর আগে থেকে জানবে যে কীভাবে এই ভাইরাসটিকে প্রতিরোধ করা যায়।

(এসএএম/০৫ জানুয়ারি ২০২১)