Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 20:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন। আর সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।

সম্প্রতি এবিবির ভার্চ্যুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদেরকে এ পদে নির্বাচিত করা হয়।

এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সংগঠনের সব সদস্যের সম্মতিক্রমে তাঁদের দুজনকে নির্বাচিত করা হয়।

(এসএএম/০৫ জানুয়ারি ২০২১)