Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 19:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। বুধবার, ০৬ জানুয়ারি, পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা এলো।

এর ফলে আগামী ২০ জানুয়ারি শপথে আর কোনো বাধা নেই নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।

শপথের পূর্বেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি উঠেছে। পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের বিক্ষোভ, ভাংচুর ও সন্ত্রাসী সহিংসতায় এ পর্যন্ত চারজনের মৃত্যু এবং ১৪ জন পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানী ওয়াশিংটন ডিসি’র অবরুদ্ধ ক্যাপিটাল হিল বা সংসদ ভবনের ভেতরে দেশটির আইনপ্রণেতারা আর বাইরে কারফিউ। এমন এক শাসরুদ্ধকর অবস্থায় স্থানীয় সময় বুধবার রাতভর ইলেকট্রোরাল কলেজ ভোট গণনা শেষে জো বাইডেনকে প্রেসিডেন্ট ও কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়।

গণতন্ত্র ও সংবিধান রক্ষায় মার্কিন নেতাদের এ অভূতপূর্ব রায়ে যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেন জো বাইডেন।

সূত্র: বিবিসি, সিএনএন, আল-জাজিরা।

(ডিএফই/০৭ জানুয়ারি, ২০২১)