Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 19:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এই বছরের আইপিএলের নিলামের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে ১১ ফেব্রুয়ারি। আইপিএল গভর্নিং কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

আগামী ২০ জানুয়ারির মধ্যে টুর্নামেন্টে অংশ নেয়া আট ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে কোন কোন ক্রিকেটারকে কারা রাখতে চায়, আর কোন কোন ক্রিকেটারকে কারা রিলিজ করে দিতে চায়। যদিও আইপিএলের সূচী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি তারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, কোথায় আইপিএলের এই নিলাম হবে, সেটাও এখনও ঠিক হয়নি। ২০২১ সালের আইপিএল ভারতে করা সম্ভব কিনা, তা ঠিক করতে তিন সদস্যের প্যানেল গঠিত হয়েছে। এই কমিটিতে থাকতে পারেন প্রাক্তন ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেল ও প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। করোনার প্রকোপ যদি বাড়তে থাকে, তাহলে গতবারের মতোই সংযুক্ত আরব আমিরাতেই হতে পারে এই বছরের আইপিএল। তবে ভারতই প্রথম পছন্দ দেশটির ক্রিকেট বোর্ডের। সবটাই নির্ভর করছে রবিবার থেকে শুরু হতে চলা মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির ওপর। এই টুর্নামেন্ট ভালোভাবে আয়োজন করতে পারলে আইপিএলও ভারতেই অনুষ্ঠিত হতে পারে।

(ডিএফই/১০ জানুয়ারি, ২০২১)