Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 19 Jun 2026 18:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশনে ট্রান্সশিপমেন্ট গুডস ইয়ার্ডে সম্প্রসারণের কাজ উদ্বোধন  করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মুহাম্মাদ শামছুজ্জামান।

রবিবার সকাল সাড়ে ১০টার সময় বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাবক মিহির কান্তি গুহ’র সভাপতিত্বে বেনাপোল রেলষ্টেশন ইয়ার্ডে অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মুহাম্মদ শামছুজ্জামান ।

রেলওয়ের মহাপরিচালক মুহাম্মাদ শামছুজ্জামান জানান, বর্তমানে বেনাপোল বন্দরের রেলওয়ে ইয়ার্ড না থাকায় আমদানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। এজন্য রেলপথে আমদানি বাণিজ্য আরো গতিশীল করতে বেনাপোল রেলস্টেশনে  দুটি গুডস ইয়ার্ড তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। পৌনে ১ কিলোমিটার ইয়ার্ড নির্মানে খরচ হবে ৩ কোটি ৭০ লক্ষ টাকা। পরবর্তীকালে এই ট্রান্সশিপমেন্ট গুডস ইয়ার্ড আর ও তৈরি করা হবে। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি-বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে আর ও ইয়ার্ড নির্মান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় মহাব্যবস্থাপক (পাকশি) শাইদুল ইসলাম,প্রধান প্রকৌশলী (রাজশাহী) আবু ফাত্তাহ মাছুদুর বহমান, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

আমদানি-রফতানি বাণিজ্য গতিশীল করতে বেনাপোল বন্দরের রেলপথে আমদানিতে ব্যাপক সাড়া ফেলে। তবে বন্দরের ইয়ার্ড না থাকায় রেলপথে আমদানিতে অনেক সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল রেলপথে আমদানি-বাণিজ্য সম্প্রসারণে বেনাপোলে দুটি গুডস ইয়ার্ড তৈরির অনুমতি দেন।

(এমআই/এসএএম/১০ জানুয়ারি ২০২১)