Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 05:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘এবি নিশ্চিন্ত’ নামে প্রোডাক্ট উন্মোচন করলো পুঁজিবাজারে তালকাভূক্ত এবি ব্যাংক লিমিটেড। এরফলে ফিক্স ডিপোজিটের গ্রাহকরা কোনো প্রিমিয়াম প্রদান ছাড়াই মেটলাইফ থেকে ৮০ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবি নিশ্চিন্ত ফিক্সড ডিপোজিট একাউন্ট এর সাথে বিনামূল্যে ৮০ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা দেবে যা দেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ। ফিক্সড ডিপোজিট টাকার পরিমাণ ন্যূনতম পাঁচ লক্ষ টাকা হতে ১০ লক্ষ টাকার নিচে হলে দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে ৫০ লাখ টাকা বীমা সুবিধা দেওয়া হবে। তবে এর জন্য গ্রাহককে কোন প্রিমিয়াম দেওয়া লাগবে না। প্রিমিয়াম গ্রাহকের পক্ষ থেকে ব্যাংক বহন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসাইন, ডিএমডি আব্দুর রহমান, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান, অন্যান্য ডিএমডি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভবৃন্দ।

(এসএএম/১১ জানুয়ারি ২০২১)